- ডিসেম্বর ১২, ২০২৪
- শীর্ষ খবর
- 146
নিউজ ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের বেশীর ভাগ উন্নয়ন কাজ যেগুলো রয়েছে তা কিন্তু সব সিটি কর্পোরেশন করেনি, এই কাজ কাজ গুলো করেছেন এই কন্ট্রাকটররা। যে কোন উন্নয়ন কাজের শুরু থেকে জিনিসপত্র কেনাকাটা ও কাজ সম্পন্ন করার সমস্ত কাজই করেন এই কন্ট্রাকটররা। যার ফলে সিলেটের উন্নয়নে সিসিকের সাথে তারাও সমান অংশীদার। সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যকারী কমিটির শপথ গ্রহণ, অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এ কথাগুলো বলেন।
বুধবার রাতে সিলেটের একটি অভিজাত হোটেলের হল রুমে কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট সিটি কর্পোরেশন এর আয়োজনে, সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যকারী কমিটির শপথ গ্রহণ, অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
নব নির্বাচিত সভাপতি মাসুম ইফতেখার রসুল শিহাব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত আহমদ মনি’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
সিসিকের প্রধান নির্বাহী আরও বলেন, সিলেটরে উন্নয়ন চলমান রয়েছে, অনেক কাজ হয়েছে। আরও অনেক কাজ হবে। আপনাদের এই সংগঠনের মাধ্যমে আপনারা সব সময় সুসংগঠিত থাকবেন। আমি আশা করি আপনারা আগামী দিনেও সিলেটের সকল উন্নয়ন কাজে সিলেট সিটি কর্পোরেশনের সাথে থেকে নিষ্ঠা ও সততার সাথে সমান ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, এলজিইডি এসোসিয়েশন সভাপতি মাহমুদুল হোসেন তোফা, গনপুর্ত এসোসিয়েশন সভাপতি সোহেল আহমদ চৌধুরী, শিক্ষা এসোসিয়েশন সভাপতি আতাউর রহমান, জেলা পরিষদ এসোসিয়েশন আহবায়ক বেলাল আহমদ, এলজিইডি সাধারণ সম্পাদক আবুল কালাম, শিক্ষা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, গনপুর্ত সাধারণ সম্পাদক দারুল ইসলাম চৌধুরী দারা, সিটি সহ সভাপতি সোহেবুল হক সোয়েব, সহ সভাপতি অলি চৌধুরী, সহ সভাপতি একে এম দেওয়ান জাকির চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আজীর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ খান, সহ সাংগঠনিক শহিদুল ইসলাম সনি, কোষাধ্যক্ষ ওয়াহিদ বক্স, দপ্তর সম্পাদক শাহ নজমুল ইসলাম, প্রচার সম্পাদক মো: রাজু সদস্য অরুণ দে, সৈয়দ মিজানুর রহমান মুসা, মুস্তাফিজুর রহমান পপু, তোফায়েল আহমদ, আব্দুল্লাহ আল মামুন সামন, রায়হান আহমদ সজল, নাজিম উদ্দিন পান্না, জাবেদ কাদীর, এহতেনান আহমদ খান, মো শাহান, মো ইউনুছ মিয়া। এসময় সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর সহ সিলেটের সকল ঠিকাদার বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রথম অধিবেশনে নব নির্বাচিত কার্যকরী কমিটির ২২ জনকে শপথ পাঠ করান নির্বাচন কমিশনার জহির হোসেন তুহিন। বিগত দিনের আয় ব্যয় হিসাব প্রধান করেন আহবায়ক দিলার আহমদ।
