• ডিসেম্বর ১৮, ২০২০
  • শীর্ষ খবর
  • 595
শনিবার ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবেনা সিলেটে

নিউজ ডেস্কঃ আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৭ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে সিলেট নগর। জরুরী মেরামত কাজের জন্য পুরো সিলেট নগরসহ নগরের আশপাশের এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বেলা ২ টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা সিলেট নগরীর সব এলাকাসহ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কিছু অংশে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।