- সেপ্টেম্বর ২৯, ২০২৬
- শীর্ষ খবর
- 10
নিউজ ডেস্কঃ সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম এর সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিন আর নেই।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি সিলেট নগরীর সাদারপাড়াস্থ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
তুহিনুল হক তুহিন দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সিলেট টাইমস্ বিডিতে নির্বাহী সম্পাদক এর দায়িত্ব পালন করেন। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, অপরাধ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন
