• অক্টোবর ১৭, ২০২৬
  • শীর্ষ খবর
  • 1
সিলেটে ট্রাকের ধাক্কায় পর্যটকবাহী বাস খাদে, আহত ৩

নিউজ ডেস্কঃ সিলেটে জাফলংগামী পর্যটকবাহী বাসকে ধাক্কা দিয়ে পালিয়েছে একটি মালবাহী ট্রাক। এতে বাসের আরোহী ৩ পর্যটক মারাত্মক আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় সিলেট-তামাবিল রোডের জৈন্তাপুর উপজেলর সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ী থেকে ৬দিনের জন্য সিলেট ভ্রমনে এসেছিলেন কয়েকজন পর্যটক। তারা জাফলংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।

আহতদের বিস্তারিত পরিচয় জানা এখনো সম্ভব হয়নি। বাসটি খাদে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয়দের সহযোগীতায় তাদের সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছেন আমাদের জৈন্তাপুর প্রতিনিধি।