• ফেব্রুয়ারি ২, ২০২৬
  • শীর্ষ খবর
  • 56
সুনামগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘ’র্ষে নি হ ত ১, আ হ ত ৫

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (২০) নাম এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুত্ব আহত হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের উপজেলা বালিজুরি ইউনিয়নের বারংকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে বারংকা গ্রাম থেকে নিহত শাহ আলম একটি মোটরসাইকেলে উপজেলার আনোয়ারপুরের দিকে রওয়ানা করেন। পথিমধ্যে সুনামগঞ্জ সদর থেকে আসা তাহিরপুরগামী অন্য একটি মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শাহ আলম। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত একজন মারা গেছেন আরও ৫জন আহত আছেন।’