- ফেব্রুয়ারি ১২, ২০২৬
- লিড নিউস
- 113
নিউজ ডেস্কঃ সিলেট-১ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা হাবিবুর রহমান।
এ আসনে মোট ভোটকেন্দ্র ২১৫টির মধ্যে ধানের শীষ প্রতীকে মুক্তাদীর ১৮৮ কেন্দ্রে ভোট পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩৬টি। আর দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা হাবিবুর রহমান ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩টি।
সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন।
এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।
