- মার্চ ১৫, ২০২৬
- শীর্ষ খবর
- 72
নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।
রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
মোঃ মিজানুর রহমান চৌধুরী গত সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত দল সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনকে মনোনয়ন দিলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। পরে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সরব ছিলেন। দলীয় প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারই পুরস্কার হিসাবে তিনি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন।
