- মে ২১, ২০২৬
- শীর্ষ খবর
- 35
নিউজ ডেস্কঃ সিলেট নগরের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়া এক নারীর ক্ষতিবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরে পারাইচরচক এলাকা থেকে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ ধারণা করছে এটি একটি দুর্ঘটনা।
সিলেট রেলওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে পিবিআইয়ের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে আলামত উদ্ধার করেছে।
