• আগস্ট ৬, ২০২৬
  • রাজনীতি
  • 34
সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব ফিরে পেলেন নাসিম

নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব ফিরে পেয়েছেন নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, বিগত ২০২৪ সালের ৪ নভেম্বর ঘোষিত সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির যে দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আপনি এখন থেকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সদা তৎপর থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘আজকে থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করবেন নাসিম হোসাইন। ইতোমধ্যে কেন্দ্র থেকে এই সংক্রান্ত চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। মহানগর কমিটিতে রেজাউল হাসান কয়েস লোদী সহ-সভাপতি হিসেবে থাকবেন।’

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলে বিপুল ভোটে সিলেট মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হন নাসিম হোসাইন। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন চলাকালে তিনি ব্যক্তিগত কারণে দেশের বাইরে অবস্থান করায় তার পদটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর প্রথমে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও পরবর্তীতে কয়েস লোদীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০২৫ সালে ২৬ নভেম্বর নাসিম হোসাইনের আবেদনের প্রেক্ষিতে তার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা। এরপর আবার ২৭ নভেম্বর রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নতুন আরেকটি বিজ্ঞপ্তি বলা হয়, ভুলবশত সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছিল। তবে তার দলীয় পদ স্থগিত ছিল না। এ অবস্থায় নাসিম হোসেইন সভাপতি দাবি করনে এবং ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী তা মানতে নারাজ ছিলেন। এ নিয়ে তৎকালীন মহানগর বিএনপিতে নতুন করে দুজনের বিবাদ তৈরি হয়। যার ফলে ২০২৫ সালের ১ ডিসেম্বর সিলেটে একটি এতিমখানায় দোয়া ও দুপুরের খাওয়ানোর আয়োজন নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন নাসিম হোসাইন ও রেজাউল হাসান কয়েস লোদী।