- সেপ্টেম্বর ২২, ২০২৬
- শিক্ষাঙ্গন
- 2
নিউজ ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে আজও তালা ঝুলছে। দাবি আদায়ে আন্দোলনকারীরা অনড় অবস্থানে। তবে প্রশাসনের টনক নড়ছেনা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের মধ্যে আছেন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং অনেক শিক্ষার্থী।
জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান উপাচার্য চরম অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করছেন। নিয়োগ প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে সিকৃবি অনেকটাই স্থবির হয়ে পড়ায় এই আন্দোলন।
মঙ্গলবার সকালে অবস্থান কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা আবারও অবিলম্বে উপাচার্যকে অপসারণ করে ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
উল্লেখ্য, সিকৃবি উপাচার্যের পদত্যাগের দাবিতে এ আন্দোলন টানা নবম দিনে গড়িয়েছে।
