• ফেব্রুয়ারি ১৬, ২০২৬
  • শীর্ষ খবর
  • 41
জিন্দাবাজারে মারামারি, আহত- ৪

নিউজ ডেস্কঃ সিলেটের জিন্দাবাজারে মারামারির ঘটনায় ৪জন আহত হয়েছেন। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, জিন্দাবাজারের আলহামরা শপিং সিটির সামনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৫/১৬ বছরের এক কিশোরকে ৪০/৪৫ বছরের এক ব্যক্তি ডেকে নেন বিপরীত দিকের এক গলির ভেতর।

ওই কিশোরের দাবি, লোকটি তার পেটে চাকু ধরে সঙ্গে যা কিছু আছে তা দিয়ে দেওয়ার দাবি জানায়।

কিন্তু কিশোর চিৎকার দিলে দ্রুত সেখানে ঢুকে পড়েন ২২ থেকে ৩০ বছর বয়সী তিন যুবক। তারা সবকিছু শুনে ওই ব্যক্তির উপর চড়াও হলে তিনি চাকু নিয়ে যুবকদের উপর হামলা চালান। এসময় তাদের তিনজনই আহত হয়েছেন।

এদিকে যুবকদের কিলঘুষিতে আহত হয়েছেন ওই সন্দেহভাজন ছিনতাইকারী।

খবর পেয়ে কোতোয়ালী থানাপুলিশের টহলদল সেখানে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ছিনতাইকারী ও অভিযোগকারী কিশোরসহ ৪জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এসময় টহল পুলিশ জানায়, আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাচ্ছি। আপাতত চিকিৎসা করানো হবে। জিজ্ঞাসাবাদ শেষে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাঈনুল জাকির জানান, তিনি থানার বাইরে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।