- ফেব্রুয়ারি ২৫, ২০২৬
- লিড নিউস
- 49
নিউজ ডেস্কঃ সিলেট মহানগরীর বাইপাস রোড এলাকায় বিমানবন্দর থানা পুলিশের চেকপোস্টে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল আলমের ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ দুইজনকে আটকের ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
এদিকে আটক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মিয়া ও ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির বালু-পাথরের লাইনম্যান (বালু, পাথর, চোরাইমাল বহনকারী গাড়ি থেকে টাকা উত্তোলনকারী) জুনায়েদ আহমদকে গতকাল মঙ্গলবার ডাকাতির প্রস্তুতি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট বিমানবন্দর থানায় মামলাটি করেন এসআই মো. মনির হোসেন।
এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বলেন, প্রাথমিক তদন্তে আটকদের সঙ্গে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের সম্পৃক্ততার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
