• মার্চ ৫, ২০২৬
  • শীর্ষ খবর
  • 68
সিলেটের নতুন এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেক

নিউজ ডেস্কঃ সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে বদলি করা হয়েছে। জেলার নতুন পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব পেয়েছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে জামালপুরে কর্মরত ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটে বদলি করা হয়। সরকারি আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।