- মে ২৩, ২০২৬
- শীর্ষ খবর
- 50
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারা বাজার সংলগ্ন হাওরে হাঁস ছাড়তে গিয়ে বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও এ ঘটনা ঘটে। নিহত শফিক চন্দ্রপুর গ্রামের মৃত বিরাজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুরে হাওরে হাঁস ছাড়তে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
